Section 5দ্বিতীয় অধ্যায়

পরিষদ প্রতিষ্ঠা

পরিষদ প্রতিষ্ঠা, ইত্যাদি

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :-

(1)

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(2)

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে;

(3)

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এর মহাপরিচালক, পদাধিকারবলে;

(4)

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট এর মহাপরিচালক, পদাধিকারবলে;

(5)

শিল্প মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(6)

কৃষি মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(7)

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(8)

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(9)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(10)

জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(11)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(12)

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, পদাধিকারবলে;

(13)

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা;

(14)

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি, পদাধিকারবলে;

(15)

ঔষধ শিল্প সমিতির সভাপতি, পদাধিকারবলে;

(16)

কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি, পদাধিকারবলে;

(17)

জাতীয় প্রেসক্লাবের সভাপতি, পদাধিকারবলে;

(18)

ঔষধ প্রশাসন অধিদপ্তর এর পরিচালক, পদাধিকারবলে;

(19)

সরকার কর্তৃক মনোনীত তিনজন বিশিষ্ট নাগরিক;

(20)

সরকার কর্তৃক মনোনীত বাজার অর্থনীতি, ব্যবসা, শিল্প ও জনপ্রশাসনে অভিজ্ঞতা সম্পন্ন অন্যূন দুইজন মহিলা সদস্য সমন্বয়ে চারজন সদস্য;

(21)

সরকার কর্তৃক মনোনীত একজন শিক্ষক প্রতিনিধি;

(22)

সরকার কর্তৃক মনোনীত একজন শ্রমিক প্রতিনিধি;

(23)

সরকার কর্তৃক মনোনীত একজন কৃষক প্রতিনিধি; এবং

(24)

মহাপরিচালক, যিনি উহার সচিবও হইবেন।