Section 7দ্বিতীয় অধ্যায়

সার্ভিস বইয়ের ফরম

নিয়োগ ও চাকুরীর শর্তাবলী

(1)

সার্ভিস বই বিধি দ্বারা নির্ধারিত মাপে ও ফরমে রৰিত হইবে, এবং উহাতে শ্রমিকের একটি ফটো সংযোজিত থাকিবে।

(2)

সার্ভিস বইয়ে নিম্নলিখিত বিবরণ থাকিবে, যথাঃ-

(ক)

শ্রমিকের নাম, শ্রমিকের মাতা, পিতার নাম ও ঠিকানা; (প্রযোজ্য ৰেত্রে স্বামী/স্ত্রীর নামও লিখিতে হইবে)

(খ)

জন্ম তারিখ;

(গ)

সনাক্ত করার প্রয়োজনে বিশেষ বিবরণ;

(ঘ)

যদি পূর্বে কোন মালিকের অধীনে চাকুরী করিয়া থাকেন তাহা হইলে তাহার নাম ও ঠিকানা;

(ঙ)

চাকুরীর মেয়াদ;

(চ)

পেশা বা পদবী;

(ছ)

মজুরী ও ভাতা (যদি থাকে);

(জ)

ভোগকৃত ছুটি; এবং

(ঝ)

শ্রমিকের আচরণ।