Section 35তৃতীয় অধ্যায়
শিশু সংক্রান্ত কতিপয় চুক্তির ব্যাপারে বাধা-নিষেধ
কিশোর শ্রমিক নিয়োগ
এই অধ্যায়ের বিধান সাপেক্ষে, কোন শিশুর মাতা-পিতা বা অভিভাবক শিশুকে কোন কাজে নিয়োগের অনুমতি প্রদান করিয়া কাহারও সহিত কোন চুক্তি করিতে পারিবেন না৷ ব্যাখ্যাঃ এই ধারায় "অভিভাবক" বলিতে শিশুর আইনগত হেফাজতকারী বা শিশুর উপর কর্তৃত্ব আছে এমন যে কোন ব্যক্তিকেও বুঝাইবে৷