Section 323বিংশ অধ্যায়

জাতীয় শিল্প, স্বাস্থ্য ও 374[সেইফটি] কাউন্সিল

প্রশাসন, পরিদশর্ন, ইত্যাদি

(1)

সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জাতীয় শিল্প স্বাস্থ্য ও 375[সেইফটি] কাউন্সিল নামে একটি কাউন্সিল গঠন করিতে পারিবে।

(2)

নিম্নরূপ সদস্য সমন্বয়ে উক্ত কাউন্সিল গঠিত হইবে, যথাঃ-

(ক)

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যান হইবেন;

(খ)

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে;

(গ)

শিল্প মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; 376[(গ) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে;]

(ঘ)

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে;

(ঙ)

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে;

(চ)

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে;

(ছ)

যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; 377[(ছছ) শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, পদাধিকারবলে;] 378[(ছছছ) শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, পদাধিকারবলে;]

(জ)

শিল্প প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী সাতজন সদস্য, যাহারা সরকার কর্তৃক মালিকগণের ব্যাপক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান-সমূহের সহিত আলোচনাক্রমে নিযুক্ত হইবেন;

(ঝ)

শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী সাতজন সদস্য, যাহারা সরকার কর্তৃক, শ্রমিকগণের ব্যাপক প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়ন-সমূহের সহিত আলোচনাক্রমে নিযুক্ত হইবেনঃ তবে শর্ত থাকে যে, শ্রমিক ও মালিক উভয় পক্ষের প্রতিনিধদের মধ্যে অন্তত একজন করে নারী প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকিবেন। 379[(ঝঝ) শিল্প, স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে সরকার কর্তৃক নিযুক্ত পাঁচজন বিশেষজ্ঞ ব্যক্তি;] 380[(ঞ) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, পদাধিকারবলে যিনি ইহার সদস্য সচিবও হইবেন।]

(3)

মনোনীত সদস্যগণ তিন বত্সর মেয়াদে তাহাদের পদে অধিষ্ঠিত থাকিবেন।

(4)

কাউন্সিল উহার নিজস্ব কার্যবিধি অনুসরণ করিবে।

(5)

কাউন্সিল-

(ক)

শিল্প প্রতিষ্ঠানসমূহে 381[সেইফটি] নিশ্চিত করার জন্য এবং উহাতে স্বাস্থ্য সম্মত বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও অবস্থা বজায় রাখার জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করিবে;

(খ)

উহার নীতিমালা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা প্রস্তুত করিবে।

(6)

প্রত্যেক প্রতিষ্ঠান কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত দিক নির্দেশনা অনুসরণে তত্কর্তৃক প্রণীত নীতিমালা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবে।