Section 286ঊনবিংশ অধ্যায়

মালিক কর্তৃক চতুর্থ অধ্যায়ের বিধান লংঘনের দন্ড

অপরাধ, দন্ড এবং পদ্ধতি

(1)

কোন মালিক চতুর্থ অধ্যায়ের 324[ বিধান অনুযায়ী কোনো নারী শ্রমিককে প্রসূতি কল্যাণ সুবিধা হইতে বঞ্চিত করিলে ], তিনি 325[ অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার হইতে অনধিক ১ (এক) লক্ষ] টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

(2)

যে ক্ষেত্রে আদালত উপ-ধারা

(1)

এর অধীন কোন অর্থদণ্ড আরোপ করে সে ক্ষেত্রে, আদালত উহার রায় প্রদানকালে আদায়কৃত দণ্ডের অর্থ সম্পূর্র্র্ণ বা উহার কোন অংশ সংশ্লিষ্ট নারীকে, যে কারণে উক্ত অর্থদণ্ড আরোপ করা হইয়াছে সে কারণ হইতে উদ্ভুত ক্ষতির জন্য, ক্ষতিপূরণ হিসাবে প্রদানের আদেশ দিতে পারিবে। 326[

(3)

আদালত, উপ-ধারা

(2)

এর অতিরিক্ত হিসাবে, চতুর্থ অধ্যায়ের যে সুবিধা হইতে শ্রমিককে বঞ্চিত করা হইয়াছে, সেই সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট মালিককে আদেশ প্রদান করিবে।]