Section 247পঞ্চদশ অধ্যায়

ট্রাস্টি বোর্ডের অবস্হান ও কাজ

কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ

(1)

ট্রাস্টি বোর্ডের অফিস কোম্পানীর আংগিনায় স্থাপিত হইবে, এবং যে ক্ষেত্রে কোন কোম্পানীর একাধিক অফিস অথবা ইউনিট থাকে, সেক্ষেত্রে উহার রেজিস্ট্রিকৃত প্রধান কার্যালয়ে ইহা স্থাপিত হইবে৷

(2)

ট্রাস্টি বোর্ডের হিসাব রক্ষণসহ সকল খরচ কোম্পানী বহন করিবে৷