Section 118নবম অধ্যায়

উৎসব ছুটি

কমর্ঘন্টা ও ছুটি

(1)

প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে 154[১৩ (তের)] দিনের মজুরীসহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(2)

বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন। 155[

(3)

কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে।]