Section 17পরিচ্ছেদ-৫

সালিসী ট্রাইব্যুনালের স্বীয় এখতিয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা

সালিসী ট্রাইব্যুনালের এখতিয়ার

পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হওয়ার ক্ষেত্রে, নিম্নোক্ত বিষয়সহ যে কোন প্রশ্নে সালিসী ট্রাইব্যুনাল স্বীয় এখতিয়ারে সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে, যথা:-

(ক)

বৈধ সালিস চুক্তির অস্তিত্ব থাকা;

(খ)

সালিসী ট্রাইব্যুনালের যথাযথভাবে গঠন;

(গ)

সালিস চুক্তিটি জননীতির পরিপন্থী হওয়া;

(ঘ)

সালিস চুক্তিটি সম্পাদনের অযোগ্য হওয়া; এবং

(ঙ)

সালিস চুক্তি মোতাবেক সালিসে প্রেরিত বিষয়াদি।