Section 94অষ্টম অধ্যায়
দায়গ্রস্ত দেউলিয়ার অযোগ্যতা
দায়গ্রস্ত দেউলিয়ার অযোগ্যতা
(1)
উপ-ধারা
(2)
এর বিধান সাপেক্ষে, একজন দায়গ্রস্ত দেউলিয়া নিম্্নবর্ণিত ক্ষেত্রে অযোগ্য হইবে, যথা:-
(ক)
জাতীয় সংসদ বা কোন স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থায় নির্বাচিত সদস্য হওয়া, তদুদ্দেশ্যে মনোনয়ন লাভ করা বা উহার কোন বৈঠকে অংশ গ্রহণ বা ভোট দেওয়া;
(খ)
বিচারক, ম্যাজিস্ট্রেট, জাস্টিস অব দি পিস অথবা প্রজাতন্ত্রের অন্য কোন কর্মে (service of the Republic) নিয়োগ লাভ বা কাজ করা;
(গ)
রিসিভার হিসাবে নিয়োগ লাভ বা উক্ত পদে কাজ করা;
(ঘ)
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে ঋণ গ্রহণ৷
(2)
উপরোক্ত অযোগ্যতাসমূহের অবসান হইবে, যখন-
(ক)
দেউলিয়া ঘোষণাদেশ রদ হইয়া যায়; বা
(খ)
আদালত দেউলিয়ার দায়মুক্তি আদেশ প্রদান করেন৷