Section 4দ্বিতীয় অধ্যায়

দেউলিয়া বিষয়ক আদালত

আদালতের গঠন, ক্ষমতা ও পদ্ধতি

(1)

এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, জেলা আদালত হইতে এই আইনের অধীন এখ্‌তিয়ারসম্পন্ন আদালত এবং উক্ত আদালতের এখ্‌তিয়ারাধীন এলাকায় এই আইনের অধীন উদ্ভূত কার্যধারাসমূহের বিচার ও নিষ্পত্তিকারী বিচারক হইবেন জেলাজজ৷

(2)

জেলাজজ তাঁহার জজশীপে কর্মরত যেকোন অতিরিক্ত জেলাজজকে এই আইনের অধীন কার্যধারার বিচার ও নিষ্পত্তি করিবার ক্ষমতা প্রদান করিতে পারেন৷

(3)

উপ-ধারা

(1)

এবং

(2)

এ উল্লিখিত জজের আদালত, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে দেউলিয়া বিষয়ক আদালত বলিয়া অভিহিত হইবে৷