Section 117একাদশ অধ্যায়
বিধি প্রণয়ন ক্ষমতা
বিবিধ
(1)
এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নকল্পে সরকার বিধি প্রণয়ন করিতে পারিবে৷
(2)
উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্্নবর্ণিত বিষয়গুলি সম্পর্কে বিধান করা যাইবে, যথা:-
(ক)
সরকারী রিসিভার ব্যতীত অন্যান্য রিসিভার নিয়োগ এবং তাহাদের নিয়োগ ও পারিশ্রমিক প্রদানের পদ্ধতি;
(খ)
রিসিভারের হিসাব-পত্র নিরীক্ষা এবং উক্ত নিরীক্ষার খরচ;
(গ)
পাওনাদারগণ এবং পাওনাদার কমিটির সভা;
(ঘ)
দেনাদার কোন অংশীদারী কারবারী প্রতিষ্ঠান হওয়ার ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি;
(ঙ)
বণ্টনযোগ্য সম্পদের সংক্ষিপ্ত নিষ্পত্তির ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি; এবং
(চ)
বিধি দ্বারা নির্ধারণ করা যায় বা করিতে হইবে এইরূপ যে কোন বিষয়৷
(3)
এই ধারার অধীন প্রণীত সকল বিধি সরকারী গেজেটে প্রকাশ করিতে হইবে এবং উক্তরূপে প্রকাশিত হইলে উহা বলবত্ হইবে৷