Section 111একাদশ অধ্যায়
কতিপয় ভুলত্রুটি সংশোধনে আদালতের ক্ষমতা
বিবিধ
যে কোন সময় আদালত-
(ক)
উহার কোন আদেশে পরিলক্ষিত কোন করণিক বা গাণিতিক ভুল, অথবা অসাবধানতার কারণে সংঘটিত কোন ভুল বা বর্জনকৃত বিষয় সংশোধন করিতে পারিবে;
(খ)
কোন কার্যধারায় উত্থাপিত কোন গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণের উদ্দেশ্যে প্রয়োজনীয় মনে করিলে, উহার কোন আদেশে পরিলক্ষিত অপূর্ণতা বা ভুল সংশোধন করিতে পারিবে৷