Section 23পঞ্চম অধ্যায়
লাইসেন্সের জন্য আবেদন
নিয়ন্ত্রক ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ
(1)
লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করিতে হইবে৷
(2)
উপ-ধারা
(1)
এর অধীন প্রতিটি আবেদনের সহিত নিম্নবর্ণিত দলিল ও কাগজাদি সংযোজন করিতে হইবে-
(ক)
প্রত্যয়নপত্র প্রদান বিষয়ে অনুসরণীয় রীতি ও পদ্ধতির বিবরণ (Certification practice statement);
(খ)
আবেদনকারীর পরিচয় নির্ধারণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র;
(গ)
নির্ধারিত ফিস জমাকরণের প্রমাণপত্র;
(ঘ)
নির্ধারিত অন্যান্য তথ্য, দলিল ও কাগজপত্র৷