Section 9
সংঘস্মারক মুদ্রণ, স্বাক্ষরকরণ ইত্যাদি
প্রত্যেক কোম্পানীর-
(ক)
সংঘস্মারক মুদ্রিত হইতে হইবে;
(খ)
সংঘস্মারকে বিধৃত বিষয়াবলী ধারাবাহিকভাবে সংখ্যানুক্রমিক অনুচ্ছেদে বিভক্ত থাকিবে; এবং
(গ)
সংঘস্মারকে স্বাক্ষরকারী প্রত্যেক ব্যক্তি তাহার ঠিকানা এবং পরিচয়সহ অন্ততঃ দুইজন স্বাক্ষীর সম্মুখে স্বাক্ষর করিবেন এবং স্বাক্ষীগণ উক্ত স্বাক্ষর সত্যায়ন করিবেন৷