Section 371
"অনিবন্ধিকৃত কোম্পানী" এর অর্থ
এই খণ্ডের উদ্দেশ্য পূরণকল্পে “অনিবন্ধিকৃত কোম্পানী” বলিতে এই আইন প্রবর্তনের পূর্বে বলবত্ কোম্পানী সংক্রান্ত কোন আইন অথবা এই আইনের অধীনে নিবন্ধিকৃত কোন কোম্পানী অন্তর্ভুক্ত হইবে না, তবে সাতের অধিক সংখ্যক সদস্য-সমন্বয়ে গঠিত কোন অংশীদারী কারবার বা সমিতি বা কোম্পানী “অনিবন্ধিকৃত কোম্পানী” বলিয়া গণ্য হইবে, যদি উহা উক্ত আইনগুলির কোনটির অধীনেই নিবন্ধিকৃত না হইয়া থাকে ।