Section 357
জয়েন্ট-ষ্টক কোম্পানী ভিন্ন অন্যবিধ কোম্পানী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় বিষয়াদি
এই খণ্ডের বিধান অনুযায়ী জয়েন্ট-ষ্টক কোম্পানী নহে এমন কোন কোম্পানী নিবন্ধনের উদ্দেশ্যে রেজিষ্ট্রারের নিকট নিম্নবর্ণিত দলিলপত্র দাখিল করিতে হইবে, যথা :-
(ক)
কোম্পানীর পরিচালকগণের নাম, ঠিকানা ও পেশা উল্লেখপূর্বক একটি তালিকা;
(খ)
কোম্পানীর গঠন ও নিয়ন্ত্রণের বন্দোবস্তকারী দলিল, শরিকানা চুক্তি অথবা অন্যবিদ কোন দলিলের অনুলিপি; এবং
(গ)
কোন কোম্পানীকে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীরূপে নিবন্ধিকৃত করা অভিপ্রেত হইলে গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া একটি সিদ্ধান্ত ।