Section 352
সাবেক কোম্পানী আইনের অধীনে নিবন্ধিকৃত কিন্তু গঠিত নয় এইরূপ কোম্পানীর ক্ষেত্রে এই আইনের প্রয়োগ
এই আইন প্রবর্তনের পূর্বে যে কোন সময় বলবত্ কোন আইনের অধীনে নিবন্ধিকৃত হইয়াছিল কিন্তু বাস্তবে গঠিত হয় নাই এইরূপ প্রত্যেক কোম্পানীর ক্ষেত্রে, এই আইন সেই একইভাবে প্রযোজ্য হইবে যেভাবে উহা তদধীনে নিবন্ধিকৃত হওয়া সত্ত্বেও বাস্তবে গঠিত হয় নাই এইরূপ কোম্পানীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে বলিয়া এই আইনে ঘোষিত হইয়াছে : তবে শর্ত থাকে যে, নিবন্ধন তারিখের উল্লেখ ব্যক্ত বা বিবক্ষিত যেভাবেই থাকুক না কেন, তদ্বারা কোম্পানীটি উক্ত আইনসমূহের বা উহাদের যে কোনটির অধীনে যে তারিখে নিবন্ধিকৃত হইয়াছিল সেই তারিখের উল্লেখ বুঝাইবে ।