Section 63ষষ্ঠ অধ্যায়

সত্ উদ্দেশ্যে কৃত লেন-দেন রক্ষণ

সম্পত্তির ব্যবস্থাপনা

ধারা ৫৯, ৬০, ৬১ এবং ৬২-এর বিধান অনুযায়ী ব্যতীত, এই আইনের অন্য কোন বিধানের ফলে কোন দেউলিয়া বিষয়ক কার্যধারায় নিম্্নবর্ণিত বিষয়াবলীর বৈধতা ক্ষুণ্ন হইবে না, যথা:-

(ক)

দেনাদার কর্তৃক পাওনাদারকে কোন অর্থ পরিশোধ;

(খ)

দেনাদারকে কোন অর্থ পরিশোধ বা অন্য কোন সম্পত্তি অর্পণ;

(গ)

মূল্যবিশিষ্ট পণ্যের (valuable consideration) বিনিময়ে দেনাদার কর্তৃক কোন কিছুর হস্তান্তর;

(ঘ)

মূল্যবিশিষ্ট পণ্যের বিনিময়ে দেনাদার কর্তৃক বা তাহার সহিত সম্পাদিত কোন চুক্তি বা লেন-দেন : তবে শর্ত থাকে যে, উপরোক্ত বিষয়গুলির ব্যাপারে এই ধারায় প্রদত্ত সুবিধা অনুমোদনযোগ্য হইবে, যদি- (অ) উক্ত অর্থ পরিশোধ, অর্পণ, হস্তান্তর বা লেন-দেন দেউলিয়া ঘোষণাদেশ বা পুনর্গঠন আদেশ প্রদান তারিখের পূর্বে সম্পাদিত হইয়া থাকে; (আ) এমন ব্যক্তির অনুকূলে বা সহিত উক্ত অর্থ পরিশোধ, অর্পণ, হস্তান্তর, চুক্তি বা লেন-দেন করা হইয়াছে, যিনি ঐ সময়ে দেনাদারের বিরুদ্ধে বা তত্কর্তৃক আর্জি দাখিল বা দেনাদারের দেউলিয়া কর্ম সংগঠন সম্পর্কে জানিতেন না, এবং (ই) উক্ত অর্থ পরিশোধ, অর্পণ, হস্তান্তর, চুক্তি বা লেন-দেনের জন্য দেনাদার যুক্তিসংগত এবং মূল্য-বিশিষ্ট পণ্য প্রাপ্ত হইয়াছেন৷