Section 58অষ্টম অধ্যায়
লাইসেন্স সমর্পণে ব্যর্থতা ও উহার দণ্ড
অপরাধ, তদন্ত, বিচার, দন্ড ইত্যাদি
(1)
ধারা ৩৪ এর অধীন কোন সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ যদি কোন লাইসেন্স সমর্পণ করিতে ব্যর্থ হয়, তাহা হইলে যে ব্যক্তির অনুকূলে উক্ত লাইসেন্স প্রদান করা হইয়াছিল সেই ব্যক্তির উক্ত ব্যর্থতা হইবে একটি অপরাধ৷
(2)
কোন ব্যক্তি উপ-ধারা
(1)
এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক ছয় মাস কারাদণ্ডে, বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷