Section 29পঞ্চম অধ্যায়
তদন্তের ক্ষমতা
নিয়ন্ত্রক ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ
(1)
নিয়ন্ত্রক বা তদকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত বা তাহার নিয়ন্ত্রণাধীন যে কোন কর্মকর্তা এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের কোন বিধান লংঘনের তদন্ত করিতে পারিবেন৷
(2)
উপ-ধারা
(1)
এর উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত বিষয়ে, নিয়ন্ত্রক বা উক্ত কর্মকর্তা দেওয়ানী কার্যবিধির অধীন দেওয়ানী আদালতের ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন, যথাঃ
(ক)
উদঘাটন এবং পরিদর্শন;
(খ)
কোন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা;
(গ)
কোন দলিল উপস্থাপনে বাধ্য করা; এবং
(ঘ)
কমিশনে কোন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ বা পরীক্ষা করা৷