Section 16চতুর্থ অধ্যায়
প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের অপসারণ
তথ্য কমিশন প্রতিষ্ঠা, ইত্যাদি
(1)
সুপ্রীম কোর্টের একজন বিচারক যেরূপ কারণ ও পদ্ধতিতে অপসারিত হইতে পারেন, সেইরূপ কারণ ও পদ্ধতি ব্যতীত প্রদান তথ্য কমিশনার বা কোন তথ্য কমিশনারকে অপসারণ করা যাইবে না৷
(2)
উপ-ধারা
(1)
এ যাহা কিছুই থাকুক না কেন, রাষ্ট্রপতি প্রধান তথ্য কমিশনার বা অন্য কোন তথ্য কমিশনারকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন, যদি তিনি -
(ক)
কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; বা
(খ)
পারিশ্রমিকের বিনিময়ে স্বীয় দায়িত্ব বহির্ভূত অন্য কোন পদে নিয়োজিত হন; বা
(গ)
কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত হন; বা
(ঘ)
নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দোষী সাব্যস্ত হন৷