Section 8

অসীমিতদায় কোম্পানীর সংঘস্মারক

অসীমিতদায় কোম্পানীর ক্ষেত্রে-

(ক)

উহার সংঘস্মারকে নিম্নবর্ণিত বিষয়গুলি বিধৃত থাকিবে, যথা :- (অ) কোম্পানীর নাম ; (আ) কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানা ; (ই) কোম্পানীর উদ্দেশ্যসমূহ এবং বাণিজ্যিক কোম্পানী ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, যে সকল এলাকায় উহার উদ্দেশ্য ও কার্যাবলী পরিব্যাপ্ত থাকিবে উহার উল্লেখ; এবং

(খ)

যদি কোম্পানীর শেয়ার-মূলধন থাকে, তাহা হইলে- (অ) সংঘস্মারকে স্বাক্ষরকারী প্রত্যেক ব্যক্তি অন্যুন একটি শেয়ার গ্রহণ করিবেন; এবং (আ) সংঘস্মারকে স্বাক্ষরকারী প্রত্যেক ব্যক্তি তাহার নামের বিপরীতে তৎকর্তৃক গৃহীত শেয়ারের সংখ্যা উল্লেখ করিবেন৷