Section 375
অবলুপ্তি আদেশের পর মামলা দায়ের, ইত্যাদিতে বাধা-নিষেধ
এই খণ্ডের বিধান অনুযায়ী কোন কোম্পানীর অবলুপ্তি আদেশ প্রদত্ত হইয়া থাকিলে, আদালতের অনুমতি ও তত্কর্তৃক আরোপিত শর্তাবলী অনুসারে ব্যতীত, কোম্পানীর কোন প্রদায়কের বিরুদ্ধে কোম্পানীর কোন ঋণ সংক্রান্ত মামলা বা অন্য আইনগত কার্যধারা চালাইয়া যাওয়া কিংবা আরম্ভ করা যাইবে না ।