Section 107
পরিচালকের তগমতার উপর বাধা-নিষেধ
কোন পাবলিক কোম্পানীর পরিচালক পরিষদ বা কোন পাবলিক কোম্পানীর অধীনস্থ কোম্পানীর পরিচালক পরিষদ, কোম্পানীর সাধারণ সভার সম্মতি ব্যতীত-
(ক)
কোম্পানীর গৃহীত উদ্যোগ বিক্রয় বা হস্তান্তর করিতে পারিবে না; এবং
(খ)
কোন পরিচালকের নিকট পাওনা ঋণ মওকুফ করিতে পারিবে না।